একজনের ডেল্টা শনাক্তে লকডাউনে নিউজিল্যান্ড

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ১৬:০১আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৬:০১

করোনার অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় পুরো নিউজিল্যান্ডে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। দেশটিতে গত ৬ মাসের মধ্যে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এমন কঠোর পদক্ষেপ নিলেন তিনি।

বুধবার সকালে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন ৫৮ বছর বয়সী এক  ব্যক্তি ডেল্টায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও আরও চারজন এই ভ্যারিয়েন্টে শনাক্ত হন। সংক্রমণের বিস্তার রোধে মঙ্গলবার রাত থেকেই নিউজিল্যান্ডজুড়ে ‘লেভেল-ফোর’ এর লকডাউন ঘোষণা করা হয়েছে। ‘লেভেল ফোর’ লকডাউনের সর্বোচ্চ স্তর।

সরকার জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকে কমপক্ষে তিন দিনের জন্য দেশজুড়ে জাতীয় লকডাউন চলবে। তবে অকল্যান্ড ও করোম্যান্ডেলে সাত দিনের জন্য লকডাউন চলবে। দু'দিনের মধ্যে সেখানে করোনার প্রতিষেধক ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

করোনার শুরু থেকে এপর্যন্ত নিউজিল্যান্ডে প্রায় তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ জন। সংক্রমণ নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি দেশটিতেও টিকা কার্যক্রম চলছে।

/এলকে/
সম্পর্কিত
বড় ধরনের লোকসানের মুখে এয়ার নিউজিল্যান্ড
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’