বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ২২:১০ আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:৩৮

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বড় ধরনের গোলযোগ দেখা দিয়েছে এই তিনটি মাধ্যমে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটিতে রাত ৯টা থেকে এই সমস্যা দেখা দেয়।

অনেক দেশ থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢোকা যাচ্ছে না। কোথাও বা নিউজ ফিড রিফ্রেশ হচ্ছে না। ফেসবুকের মালিকানধীন তিনটি অ্যাপেই সমস্যা দেখা দেয়। এদিকে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ এক টুইটবার্তায় সমস্যার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

হোয়াটসঅ্যাপের টুইট

সোমবার সন্ধ্যার পর থেকে ফেসবুকের ওয়েবসাইটে গেলে সেখানে একটি বার্তা দেখা যায়। তাতে বলা হয়, ‘দুঃখিত, কোনো একটি সমস্যা হচ্ছে। সমাধানে আমরা কাজ করছি। শিগগিরই ঠিক হয়ে যাবে।’ 

ফেসবুকের ক্ষেত্রে এ ধরণের সমস্যা খুবই কমই দেখা যায়। তবে ২০১৯ সালে বড় ধরনের বিভ্রান্তের সম্মুখীন হতে হয়েছিল ব্যবহারকারীদের। তখন নিয়মিত রক্ষণাবেক্ষণ চলাকালীন সমস্যা হয়েছিল বলে জানায় সংশ্লিষ্টরা।

/এলকে/
সম্পর্কিত
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক গ্রেফতার
হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিওতে স্টোরেজ শেষ? যেভাবে বন্ধ করবেন অটো ডাউনলোড
ফেসবুকে বড় ধরনের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
সর্বশেষ খবর
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
চার পদে জনবল নিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
চার পদে জনবল নিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় চার লাখ টাকা দিবে এক্স, নেই ফলোয়ারের শর্ত
১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় চার লাখ টাকা দিবে এক্স, নেই ফলোয়ারের শর্ত
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’