ছোট্ট মেয়ের ডাকাডাকি, ভাষণে ব্যাঘাত প্রধানমন্ত্রী জাসিন্ডার

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২২:০৪

ঘরে বসে করোনা পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভস্ট্রিমে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আর এমন সময় ছোট্ট মেয়ের ডাক, মাম্মি? বাধ্য হয়ে লাইভে কন্যাকে ঘুমাতে যেতে বলেন। শুধু তাই নয়, একপর্যায়ে লাইভ ছেড়ে চলে যেতে হয় মা জাসিন্ডাকে।

জেসিন্ডা আরডার্নের তিন বছরের মেয়ে নিভ। মেয়ের ডাকাডাকি শুনে জাসিন্ডা বলেন, ‘তোমার তো এখন ঘুমাতে যাওয়ার কথা। বিছানায় ফিরে যাও। কিছুক্ষণের মধ্যেই আসছি তোমার কাছে’।

কন্যা নিভকে ঘুমাতে বলে আবারও লাইভে ফেরার চেষ্টা করেন জাসিন্ডা। গুরুত্বপূর্ণ বিষয়ে যখন কথা বলা শুরু করেন তখন আবারও মেয়ের কণ্ঠ। ‘এত দেরি হচ্ছে কেন?’

কিছুটা অবাক হয়ে প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেন, ‘আমি দুঃখিত। অনেক দেরি হচ্ছে।’ লাইভে আবারও দেশবাসীর কাছ থেকে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেন, ‘আমি শুধু যাব আর নিভকে ঘুম পাড়াব। কারণ এখন তার ঘুমানোর সবচেয়ে ভালো সময়। একটু মুচকি হেসে লাইভে যারা যুক্ত হয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

জাসিন্ডার কোলে মেয়ে। (ফাইল ছবি)

এমন ঘটনা এই প্রথমবারই নয়, ২০১৭ সালে কোরিয়ান বিশ্লেষক রবার্ট কেলি বিবিসিতে সাক্ষাৎকার দেওয়ার সময়ও লাইভে তার সন্তান ঢুকে পড়ে।

২০১৭ সালে নিউজিল্যান্ডের সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণ করেন জাসিন্ডা। ২০১৮ সালের ২১ জুন সরকারি অকল্যান্ড সিটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন।

/এলকে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম