ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আমিরাতের কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২১, ১৫:২০আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫:২০

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তা আহমেদ নাসের আল রাইসি। তিনি আগামী চার বছর লিয়নভিত্তিক সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মেজর জেনারেল পদ মর্যাদার ড. আল রাইসি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। ইন্টারপোলের সদস্য ১৪০টি দেশের প্রতিনিধিদের ভোটে সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার তুরস্কে অনুষ্ঠিত নির্বাচনে আল রাইসি নির্বাচিত হন। তার মূল প্রতিদ্বন্দ্বি ছিলেন চেক পুলিশ কর্মকর্তা কর্নেল সারকা হাভরানকোভা।

১৯২০’র দশকে ইন্টারপোল প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্যের প্রথম প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. আল রাইসি। তাকে অভিনন্দন জানিয়েছেন আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার জারগাস। তিনি বলেছেন, রাইসির নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত আইনপ্রয়োগের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইন্টারপোলের নির্বাহী কমিটিতে কাজ করেছেন ড. আল রাইসি। প্রার্থী হওয়ার আগে তিনি বিশ্ব জুড়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সংস্থাটি নিয়ে প্রত্যাশা শুনেছেন।

ইন্টারপোলের বার্ষিক বাজেট প্রায় ১৫ কোটি ডলার। অভিযান চালাতে সংস্থাটি সদস্য দেশগুলোর সহায়তার ওপর নির্ভর করে থাকে। সন্দেহভাজনকে গ্রেফতারের বদলে ইন্টারপোলের কর্মকর্তারা তাদের অভিযানে একাধিক সংস্থাকে একত্রিত করে। মানব পাচার, মাদক পাচার এবং হাই প্রোফাইল অপরাধীদের ধরাই সংস্থাটির মূল লক্ষ্য।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের