১০ বছরের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাতে চান ইলন মাস্ক

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২০:০২

স্পেসএক্স ও টেসলা’র প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, পাঁচ থেকে দশ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা তার রয়েছে। মঙ্গলবার প্রকাশিত লেক্স ফ্রেইডম্যানের পডকাস্টে তিনি এই মন্তব্য করেছেন।

মঙ্গল গ্রহে কবে মানুষ পাঠাবে স্পেসএক্স জানতে চাইলে মাস্ক বলেন, সব কিছু ঠিক থাকলে পাঁচ বছরের মধ্যে আর যদি তা না হয় তাহলে ১০ বছর লাগতে পারে।

লাল গ্রহে মানুষের অবতরণের বিষয়ে উপস্থাপক আরও জানতে চাইলে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বলেন, মূলত এটি হলো যে যান মানুষ বহন করবে সেটির অগ্রগতি ঘটানো। ‘স্টারশিপ’ মহাকাশযানটি এ পর্যন্ত নির্মিত জটিল ও অত্যাধুনিক রকেট। এটি একেবারে পরের ধাপের।

তিনি আরও বলেন, মূলত মঙ্গলে রকেট পাঠানোর খরচ এখন প্রধান চ্যালেঞ্জ।

স্পেসএক্স স্টারশিপ নামের যে মহাকাশযানের কথা মাস্ক তুলে ধরেছেন তা পৃথিবীর কক্ষপথ, চাঁদ ও মঙ্গল গ্রহে ক্রু ও কার্গো বহন করতে পারে।

কোম্পানিটির দাবি, যখন এটির কাজ শেষ হবে এটি হবে বিশ্বের শক্তিশালী মহাকাশযান যা পৃথিবীর কক্ষপথে ১০০ মেট্রিক টন বহন করে নিয়ে যেতে পারবে।

শুধু স্পেসএক্স অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহে পৌঁছার চেষ্টা করছে না। যুক্তরাষ্ট্র সরকারেরও নজর রয়েছে লাল গ্রহে। ফেব্রুয়ারিতে গ্রহটিতে একটি রোভার মিশন পাঠিয়েছে নাসা। আরেকটি মিশন ২০২২ সালে পরিচালনা করা হবে। মার্কিন প্রশাসন এর আগে ২০৩০ সালের মধ্যে মঙ্গলপৃষ্ঠে মানব অভিযান পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছিল। চীনের মহাকাশ কর্মসূচিও ২০৩৩ সালে মঙ্গলে পৌঁছার ইচ্ছার কথা জানিয়েছে। সূত্র: নিউজ উইক

/এএ/
সম্পর্কিত
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত