কোভিডকে সাধারণ ফ্লু বিবেচনার সময় এখনও আসেনি: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ১৩:১৫আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩:১৫

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ইউরোপের অর্ধেক মানুষকে আক্রান্ত করার পথে রয়েছে। তবে এটিকে সাধারণ ফ্লু ভাইরাসের মতো অসুস্থতা বিবেচনার সময় এখনও আসেনি বলে মঙ্গলবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০২২ সালের প্রথম সপ্তাহে অঞ্চলটিতে ৭০ লাখের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যা তার আগের দুই সপ্তাহের তুলনায় দ্বিগুণ।

হ্যান্স ক্লুজ বলেন, ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পূর্বাভাস হলো এই হারে আক্রান্ত হতে থাকলে আগামী ৬ থেকে ৮ সপ্তাহে অঞ্চলটির অর্ধেক জনগোষ্ঠী ওমিক্রনে আক্রান্ত হবে।’ তিনি জানান, ইউরোপ ও মধ্য এশিয়ার ৫৩টি দেশের মধ্যে ৫০টিতে আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী আছে।

তবে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে, ওমিক্রন ফুসফুসের চেয়েও শ্বাসযন্ত্রের উপরের অংশকেই বেশি আক্রান্ত করছে, এতে আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় এর উপসর্গ মৃদু হচ্ছে। তবে এটি প্রমাণে আরও গবেষণা প্রয়োজন বলে সতর্ক করে দিয়েছে ডব্লিউএইচও।

সোমবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, কোভিড-১৯ এর পরিবর্তন অনুসরণের পরিবর্তে ফ্লু-র একটি পদ্ধতি ব্যবহার করার সময় সম্ভবত এসেছে, কারণ এর প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতা কমেছে। এই পদ্ধতিতে মহামারির বদলে ওমিক্রনের চিকিৎসা স্থানীয় রোগের মতো করে করা যেতে পারে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম