লাখ লাখ মানুষ মরছে ওষুধ প্রতিরোধী সংক্রমণে: বৈশ্বিক প্রতিবেদন

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২২, ১২:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭:৪৪

এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টেরিয়া সংক্রমণে ২০১৯ সালে সারা বিশ্বে ১২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ইস্যুতে আজ পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে ম্যালেরিয়া বা এইডস এ আক্রান্ত হয়ে প্রতি বছর যে পরিমাণ মানুষের মৃত্যু হয় তার চেয়ে বেশি মৃত্যু হয়েছে এই প্রতিরোধী ব্যাক্টেরিয়া সংক্রমণে।

প্রতিবেদনে বলা হয়েছে, এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টেরিয়া সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দরিদ্র দেশগুলো তবে এটি সবার জন্যই হুমকি। এই সংক্রমণ মোকাবিলায় নতুন ওষুধে বিনিয়োগ এবং বর্তমান ওষুধগুলো আরও বেশি বিবেচনা করে ব্যবহারের আহ্বান জানিয়েছে প্রতিবেদনটি।

গত কয়েক বছর ধরে এন্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে এগুলোকে অকার্যকর করে তুলেছে। ফলে মারাত্মক আক্রান্ত রোগীদের বিরুদ্ধে কাজ করছে না এসব এন্টিবায়োটিক। আর এতে অতি সাধারণ রোগে মারা যাচ্ছে মানুষ। অথচ কিছুদিন আগেও এসব রোগের বিরুদ্ধে কার্যকর ছিল এসব ওষুধ।

ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কোভিড-১৯ এর ক্ষেত্রে এন্টিবায়োটিক যদি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করা না হয় তাহলে এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টেরিয়া সংক্রমণ একটা ‘গোপন মহামারি’ হয়ে উঠতে পারে।

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টেরিয়া (এএমআর) সংক্রমণে মৃত্যু নিয়ে নতুন প্রতিবেদনটি প্রকাশ হয়েছে ল্যানসেট জার্নালে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংট ইউনিভার্সিটির নেতৃত্বে আন্তর্জাতিক একটি গবেষক দল ২০৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছেন।

তারা হিসেব করে দেখেছেন ২০১৯ সালে ৫০ লাখের বেশি মানুষের মৃত্যুতে এএমআর একটি ভূমিকা রেখেছে। আর সরাসরি এর কারণে মৃত্যু হয়েছে ১২ লাখের বেশি মানুষের। একই বছর এইডস এ মৃত্যু হয়েছে আট লাখ ৬০ হাজার মানুষের, আর ম্যালেরিয়ায় মারা গেছে ছয় লাখ ৪০ হাজার।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম