পরমাণু আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ দূতের পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১১:০১আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১:০১

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক একজন বিশেষ দূত পদত্যাগ করেছেন। রিচার্ড নেফিউ নামের ওই কর্মকর্তা বাইডেন প্রশাসনে ইরান বিষয়ক উপ বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের সঙ্গে আলোচনায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তার জোরালো ভূমিকা ছিল।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা সোমবার রিচার্ড নেফিউ-র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিচার্ড নেফিউ আর তেহরান সংক্রান্ত আলোচক দলে নেই। তবে তিনি এখনও স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ওই কর্মকর্তা রিচার্ড নেফিউ-র পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানাননি। তবে তিনি বলেছেন, একটি প্রশাসনে এটি খুব অস্বাভাবিক কোনও ঘটনা নয়।

এর আগে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইরান বিষয়ক মার্কিন আলোচক দলের মধ্যে মতপার্থক্যের পর রিচার্ড নেপিউ পদত্যাগ করেছেন। তিনি বর্তমান আলোচনায় আরও কঠোর অবস্থানের পক্ষে ছিলেন।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম