বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছাড়ালো: রয়টার্স

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৪

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সংগৃহীত তথ্য অনুসারে বুধবার আক্রান্তের এই মাইলফলক অতিক্রম করে। এমন সময় আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছাড়ালো যখন তীব্র সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।

বিশ্বজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন দাপট ছড়াচ্ছে। দৈনিক শনাক্ত হওয়া সংক্রমিতের অধিকাংশই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।

রয়টার্সের বিশ্লেষণ অনুসারে, কয়েকটি দেশে সংক্রমিতের সংখ্যা কমতে শুরু করলেও প্রতিদিন বিশ লাখের বেশি আক্রান্ত শনাক্ত হচ্ছেন। শনাক্তের সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত পাঁচ সপ্তাহ ধরে প্রতি সাত দিনে মৃতের সংখ্যা গড়ে ৭০ শতাংশ বেড়েছে।

বিভিন্ন দেশ থেকে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ওমিক্রনে আক্রান্তদের আগের ভ্যারিয়েন্টের তুলনায় রোগ কিছুটা মৃদু। কিন্তু আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার কারণে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় চাপ তৈরি করছে।

রয়টার্স জানাচ্ছে, ৩০ কোটি থেকে ৪০ কোটিতে শনাক্তের সংখ্যা পৌঁছাতে এক মাসের কিছু সময় বেশি লেগেছে। কিন্তু ২০ কোটি থেকে ৩০ কোটিতে পৌঁছাতে সময় লেগেছিল পাঁচ মাস। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৬০ লাখের বেশি মানুষের।

সাত দিনের গড় হিসেবে বিশ্বব্যাপী নতুন সংক্রমিতের ৩৭ শতাংশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ব্রাজিলে। দৈনিক শনাক্তের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতি তিনদিনে দেশটিতে দশ লক্ষাধিক সংক্রমিত শনাক্ত হচ্ছেন। তবে মহামারিতে এই বছরের জানুয়ারির তুলনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা কম রয়েছে। শুক্রবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান