রাশিয়াকে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫৩

তুরস্কের আকাশসীমার প্রতি সম্মান দেখাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের  মুখপাত্র মার্ক রেইট এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা রাশিয়াকে তুর্কি আকাশসীমার প্রতি সম্মান দেখানো এবং একইসঙ্গে এ অঞ্চলে আরও অস্থিরতা তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে সৃষ্ট উত্তেজনা হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুই দেশের প্রতি অনুরোধ করা হয়।

পেন্টাগন

এর আগে শুক্রবার রাশিয়ার এসইউ-৩৪ যুদ্ধবিমানের বিরুদ্ধে তুরস্কের আকাশসীমায় প্রবেশের অভিযোগ আনে তুরস্ক। এ ঘটনায় আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে দেশটি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,রুশ বিমানটি ইংরেজি ও রুশ ভাষায় করা সতর্কতা অগ্রাহ্য করে আকাশসীমা ভঙ্গ করে।

গত নভেম্বরে সিরিয়া সীমান্তে আকাশসীমা ভঙ্গের অভিযোগে রুশ যুদ্ধবিমানকে ভূপাতিত করার ঘটনায় রাশিয়া ও তুরস্কের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে।

/এমপি/বিএ/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী