এবার ৩৩ দেশে অজানা হেপাটাইটিস

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২২, ১৯:১৩আপডেট : ২৮ মে ২০২২, ২১:১২

মাংকিপক্স ভাইরাস আতঙ্কের মধ্যেই এবার বিশ্বের ৩৩ দেশে শনাক্ত হয়েছে অজানা হেপাটাইটিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ৬৩০ শিশুর মধ্যে এই রোগটি ধরা পড়েছে। আরও ৯৯ জন সন্দেহভাজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংস্থাটি বলছে, রোগটি হেপাটাইটিস কিনা তা নিশ্চিতে ব্স্তির তদন্ত শুরু হয়েছে।

গুরুতর ও তীব্র রোগটিকে ‘অ্যাকিউট হেপাটাইটিস’ বা ‘অজানা হেপাটাইটিস’ বলা হচ্ছে। এটি মূলত লিভারের প্রদাহ। যা ধীরে ধীরে লিভারকে অচল করে দিতে পারে। প্রাণঘাতী রোগটি শিশুদের মধ্যে শনাক্ত হচ্ছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে, গত ৫ এপ্রিল থেকে ২৬ মে’র মধ্যে ৩৩ দেশে ৬৫০ সম্ভাব্য কেস শনাক্ত হয়েছে। এ তালিকায় ইউরোপের ২২টি দেশের পাশাপাশি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও রয়েছে। সম্প্রতি রহস্যজনকভাবে অজানা হেপাইটাইটিস আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৩৮ জনের যকৃত প্রতিস্থাপন করা হয়েছে।

এবার ৩৩ দেশে অজানা হেপাটাইটিস

এ প্রসঙ্গে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, এ রোগ ছড়ানোর পেছনে করোনা সংক্রমণের কোনও সম্পর্ক আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগজীবাণু ও ওষুধের ঝুঁকির কারণগুলোও খতিয়ে দেখছে সিডিসি।

হেপাটাইটিস কী:

হেপাটাইটিস লিভারের একটি প্রদাহ। হেপাটাইটিসের বিভিন্ন ভাইরাসের মাধ্যমে ঘটে থাকে। মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে হেপাটাইটিসের বিভিন্ন ভাইরাস শরীরে প্রবেশ করে। প্রাথমিক অবস্থায় শরীরে কোনও লক্ষণ দেখা না গেলেও ধীরে ধীরে মারাত্মক হয়ে পর্যায়ে পৌঁছায়।

হেপাটাইটিসের লক্ষণ:

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এর তথ্য অনুযায়ী, হেপাটাইটিসের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ক্লান্তি, খাবারে অনীহা, বমি বমি ভাব, পেটে ব্যথা, প্রস্রাবে অস্বাভাবিক রঙ, হাত-পায়ের জয়েন্টে ব্যাথা এবং জন্ডিসের মতো উপসর্গ দেখা দিতে পারে।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মেডিক্যাল নিউজ টুডে, রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
সর্বশেষ খবর
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 
ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ
ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি