রিয়াদে সৌদি ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২২, ১৪:১১ আপডেট : ০১ জুন ২০২২, ১৪:১১

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এর আগে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাভরভ ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান সৌদি কর্মকর্তারা।

রিয়াদে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ভিয়েনায় ওপেক প্লাসের বৈঠকের প্রাক্কালে রিয়াদে এ সফরে গেলেন ল্যাভরভ। তেল উৎপাদন নিয়ে গত বছর সই হওয়া এক চুক্তিতে শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে ওপেক প্লাস। এছাড়া জুলাইতে প্রতিদিনের উৎপাদন লক্ষ্যমাত্রা চার লাখ ৩২ হাজার ব্যারেল নির্ধারণ করেছে গ্রুপটি।

সৌদি আরব ও অন্য ওপেক সদস্য দেশগুলো রাশিয়ার সঙ্গে মিলে গঠন করেছে ওপেক প্লাস গ্রুপ। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে তেল উৎপাদন বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমা দেশগুলোর মারাত্মক চাপে পড়েছে গ্রুপটি।

সৌদি আরব এখন পর্যন্ত এই ধরনের চাপকে প্রতিহত করেছে। তাদের যুক্তি, তেলের উচ্চ মূল্য ভূ-রাজনীতি, প্রসারিত পরিশোধন ক্ষমতা এবং সরবরাহ উদ্বেগের পরিবর্তে পশ্চিমা বিশ্বে উচ্চ করের কারণে দাম বেড়েছে।

/এমপি/
সম্পর্কিত
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
‘দৃশ্যম ৩’ দেখে দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাবাকে হত্যা, যেভাবে ফাঁস যুবকের ষড়যন্ত্র
রিয়াদে হুথিদের হামলার দাবি উড়িয়ে দিলো সৌদি আরব
সর্বশেষ খবর
ট্রাম্পের এআই বিষয়ক প্রধান কে এই জে ক্লেটন?
ট্রাম্পের এআই বিষয়ক প্রধান কে এই জে ক্লেটন?
মাদকসেবীদের জামিন নিয়ে বক্তব্য: আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত
মাদকসেবীদের জামিন নিয়ে বক্তব্য: আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে বিশেষ মুক্ত বাণিজ্যব্যবস্থার আলোচনা
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে বিশেষ মুক্ত বাণিজ্যব্যবস্থার আলোচনা
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার