থামছেই না ইসরায়েলি আগ্রাসন, তিন শিশুসহ নিহত আরও ৫ 

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ০৩:২৮আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:৩৩

ফিলিস্তিনে কোনোভাবেই থামছে না ইসরায়েলি আগ্রাসন। শনিবারও গাজা উপত্যকার জাবালিয়া এলাকায় বিমান হামলা করে তিন শিশুসহ আরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এ নিয়ে গত দুই দিনের হামলায় ২৪ জন নিহত হলেন। গাজার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদক ইয়ামনা এলসাইদ জানান, গত শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালিয়ে আসছে, তার মধ্যে জাবালিয়া এলাকার এই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। তিনি বলেন, ‘শনিবার সরাসরি বেসামরিক মানুষ ও তাদের বাড়িঘর লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল।’

ইসরায়েলি বাহিনীর দফায় দফায় চালানো এই হামলায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ৬ শিশু, ২৩ বছর বয়সী এক নারী এবং ফিলিস্তিনী একজন যোদ্ধাও রয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলায় ১২৫ জন আহত হয়েছেন।

তবে হামলার কথা অস্বীকার করে ইসরায়েল বলেছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ‘ব্যর্থ রকেট উৎক্ষেপণের’ কারণে বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী