চীন সীমান্তে সামরিক মহড়ায় যাচ্ছে যুক্তরাষ্ট্র-ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ১২:২০ আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:৩২

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই হিমালয় পর্বতে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। আগামী অক্টোবরে ভারত-চীনের বিরোধপূর্ণ সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে এ মহড়া অনুষ্ঠিত হবে। শনিবার (৬ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা জানিয়েছেন ভারতীয় এক সেনা কর্মকর্তা। তাইওয়ানকে কেন্দ্র করে বেইজিং-ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যেই এ খবর এলো।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে অক্টোবরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। শহরটি হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় মহড়া চালাবে দিল্লি ও ওয়াশিংটন। সামরিক মহড়ার প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি।

আউলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর থেকে দুই দেশ এই এলাকার মালিকানা দাবি করে আসছে।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিল দুই দেশের সেনাবাহিনী। এতে ২০ ভারতীয় সেনা নিহত হন। পরে চীন দাবি করে, তাদেরও ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই দিল্লি-বেইজিংয়ের সম্পর্ক চরম অবনতিতে পৌঁছায়। 

সূত্র: আরটি, সিএনএন

/এলকে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন