সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে আলোচনা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ২২:০৭আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২২:০৭

সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একজন সিনিয়র কর্মকর্তা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল নিদাল আবু দুখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সহায়তা নিয়ে আলোচনা হয়েছে তাদের। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ‘আর্মি ২০২২’ শীর্ষক অস্ত্র প্রদর্শনীর সাইডলাইনে ফিলিস্তিনি ও রুশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।

এমন সময়ে ফিলিস্তিনের সঙ্গে রাশিয়ার এই আলোচনার খবর সামনে এলো যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে দুনিয়াজুড়ে মিত্রের খোঁজে নেমেছে মস্কো।

নীতিগতভাবে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে। তবে ঐতিহাসিকভাবে ইসরায়েলের সঙ্গেও মস্কোর বেশ ভালো সম্পর্ক রয়েছে। তবে গত মাসে বহুল আলোচিত একটি ইহুদি সংগঠন নিয়ে দুই পক্ষের মতবিরোধের বিষয়টি সামনে আসে। রুশ আইন লঙ্ঘনের অভিযোগে জিউশ এজেন্সি ফর ইসরায়েল (জেএএফআই) নামের ওই সংগঠনটির রুশ শাখা বিলুপ্তির আহ্বান জানিয়েছিল মস্কো। এ ঘটনা তেল আবিবকে আহত করে। দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয়টির নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে রাশিয়াকে সতর্ক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। এর মধ্যেই সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে রাশিয়ার আলোচনার খবর এলো।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী