‘জি ২০ সম্মেলনে অংশগ্রহণের নৈতিক অধিকার নেই রাশিয়ার’

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২২, ১৫:০২আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৫:০৪

চলতি বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিতব্য জি ২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কোনও নৈতিক অধিকার নেই রাশিয়ার। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার অবৈধ অভিযানের ১৭৮ দিনে গড়িয়েছে। সুতরাং জি ২০ অন্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার নৈতিক অধিকার নেই রাশিয়ার।

এদিকে আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও ইউক্রেন জি-২০-এর সদস্য নয়। জেলেনস্কি বলেছেন, তিনি সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নেবেন।

এ বছরের সম্মেলনে যোগদানের পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান