মেক্সিকোয় মেয়রসহ ১৮ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ০৮:৫৭আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৯:০৪

মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ অন্তত ১৮ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সিটি হলে এলোপাতাড়ি গুলি চালায়। ভবনের দেয়ালে গুলির চিহ্নের ছবি প্রকাশ করেছে পুলিশ। খবর বিবিসির।

একে কাপুরুষোচিত হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারের দাবি জানিয়েছেন মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার দল পিআরডি।

মেয়রসহ ১৮ জনকে হত্যার ঘটনায় লস টেকুইলোরোস অপরাধী চক্রকে দায়ী করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও কাউন্সিল কর্মীরা।

একাধিক সূত্রের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র মেন্ডোজা আলমেদারকে গুলি করার আগে তার বাবা সাবেক মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও হত্যা করে। নৃশংস ঘটনার পর বন্দুকধারীদের গ্রেফতারে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। শহরের মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি রয়েছে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে।

গত কয়েক বছর ধরে মেক্সিকোয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। সাংবাদিক, পুলিশ, মানবাধিকারকর্মীসহ বহু মানুষকে হত্যার সঙ্গে জড়িত স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম