অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১৬:১৯ আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬:২৩

২০২২ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) এই পুরস্কারের জন্য যৌথভাবে তিন মার্কিন নাগরিকের নাম ঘোষণা করা হয়। তারা হলেন বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ।

ব্যাংক এবং অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি সুইডিশ ক্রোনার বিজয়ীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (৩ অক্টোবর) থেকে। এদিন ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে সুইডেনের সুভান্তে পাবোর নাম ঘোষণা করা হয়। ‘বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য’ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তারা হচ্ছেন বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। সে বছর পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ অ্যাকাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিবেচনা করছে সিরিয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষে আহত ৩০: পুলিশের গাড়িসহ ১৫টি যানবাহন ভাঙচুর
শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষে আহত ৩০: পুলিশের গাড়িসহ ১৫টি যানবাহন ভাঙচুর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একটা লোকও খুঁজে পাওয়া যাবে না: হাসনাত
সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একটা লোকও খুঁজে পাওয়া যাবে না: হাসনাত
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ