কলম্বিয়ায় দ্রুতগামী বাস উল্টে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ১১:১৯আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১১:১৯

কলম্বিয়ায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হন আরও ১৪ জন। শনিবার ভোরে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার প্যান-আমেরিকান হাইওয়েতে দ্রুতগামী বাসটি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

কলম্বিয়ার কর্তৃপক্ষ ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে। বাসটি বন্দর নগরী তুমাকো থেকে ক্যালির দিকে যাচ্ছিল।

নারিনো বিভাগের ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন অ্যালবার্টল্যান্ড বলেন, দুর্ভাগ্যবশত আমাদের ২০ জন মারা গেছেন। ব্রেক স্টিমে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা হতে পারে বলছেন তদন্তকারীরা। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি প্রশাসন।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, কুয়াশাচ্ছন্ন এলাকায় রাস্তার একটি বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপরই বাসটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে জরুরি বিভাগের কর্মীরা। গাড়িটি দুমড়ে মুচড়ে যাওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে। 

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম