সার্স ভাইরাসের তথ্য ফাঁসকারী চীনা চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ১২:৩৬আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১২:৫৭

সার্স ভাইরাসের তথ্য ফাঁসকারী চীনা চিকিৎসক জিয়াং ইয়ানয়ং আর নেই। শনিবার (১১ মার্চ) ৯১ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেইজিং এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার (১৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২০০৩ সালে শুরু হওয়া সার্স সংক্রমণের বিষয়ে চীনা কর্তৃপক্ষের গোপনীয়তা সত্ত্বেও প্রাথমিক পর্যায়েই কৌশলে বিশ্বের কাছে এ তথ্য ফাঁস করে দিয়েছিলেন চীনা সামরিক বাহিনীর সার্জন জিয়াং। সার্স হলো শ্বাসযন্ত্রে আক্রমণ করা মারাত্মক এক ধরনের ভাইরাস। 

২০০৩ সালের এপ্রিলে বেইজিংয়ের একটি হাসপাতালের ডাক্তার ছিলেন জিয়াং। ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রীর এক মিথ্যা ভাষণে আতঙ্কিত হয়ে উঠেছিলেন তিনি। ভাষণে বলা হয়েছিল, হাতে গোনা অল্প কিছু মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, অথচ তখন শুধু সামরিক হাসপাতালগুলোতেই ছিল শতাধিক আক্রান্ত রোগী।

সরকারের এমন মিথ্যা ফাঁস করে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের কাছে চিঠি দেওয়ার পরে তারা তা উপেক্ষা করা হয়। কিন্তু বিদেশি সংবাদমাধ্যমের কাছে তথ্য পৌঁছানোর পরে তারা গুরুত্ব দিয়ে এ খবর প্রচার করে।

ফলাফল হিসেবে সার্স সংক্রমণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের কথা স্বীকার করতে বাধ্য হয় চীনা সরকার। এরপর রাতারাতি ভাইরাস ছড়ানো ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী।

তবে তথ্য ফাঁসের পরপরই গৃহবন্দি হয়েছিলেন জিয়াং ইয়ানয়ং। তিনি বলেন, ‘শুধু চীন নয়, পুরো বিশ্বকে বাঁচাতে আমার মনে হয়েছিল এই তথ্য বিশ্ববাসীকে জানাতে হবে।’

১৯৩১ সালের ৪ অক্টোবর চীনের হাংঝৌ প্রদেশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জিয়াং। তার খালা যক্ষা রোগে মারা যাওয়ার পরে চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সত্যের পক্ষে অবস্থানের জন্য জীবদ্দশায় বেশ কয়েকটি পুরস্কারও পান জিয়াং। ২০০৪ সালে রেমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন তিনি। পুরস্কার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, ‘চীনের গোপনীয়তার ধারা ভেঙ্গে সার্সের সত্যকে প্রকাশ্যে আনতে বাধ্য করেছিলেন তিনি।’

 

/এটি/এএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের