বুচা শহর ঘুরে দেখলেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৩, ১৩:১৬আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৩:১৬

অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কিশিদার এই সফরকে ‘ঐতিহাসিক সফর’ হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের উদ্দেশে মঙ্গলবার (২১ মার্চ) কিয়েভে সরকারি সফরে যান তিনি।

মঙ্গলবার ইউক্রেনে পৌঁছে কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর পরিদর্শন করেন কিশিদা। শহরটি ২০২২ সালের শুরুর দিকে কয়েক সপ্তাহ রুশ সেনাদের দখলে ছিল। বুচায় বেসামরিক বাসিন্দাদের ওপর হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে রুশ সেনাদের বিরুদ্ধে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে মস্কো।

কিশিদার সফরের প্রশংসা করে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিনে ঝাপারোভা বলেন, ‘কিশিদার ঐতিহাসিক এই সফর ইউক্রেনের সঙ্গে জাপানের সহযোগিতা ও সংহতিময় সম্পর্কের প্রতীক।’

তিনি আরও বলেন, ‘নিকট ভবিষ্যতে ইউক্রেনের বিজয়ে জাপানের অবদান ও দৃঢ় সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’

ইউক্রেন সংকট নিরসনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মস্কো সফরের পরপরই কিয়েভ সফর করলেন কিশিদা। শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট জি-৭ এর সর্বশেষ সদস্য হিসেবে ইউক্রেন সফর করলেন তিনি। এ বছর মে মাসে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের স্বাগতিক দেশ জাপান।

সূত্র: এএফপি

/এটি/
সম্পর্কিত
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
ইউক্রেনকে ড্রোন দিলে ফল হবে ভয়াবহ: যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি 
সর্বশেষ খবর
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান