৮০ লাখ ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর চুরি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১১:৩৯আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:৪১

৮০ লাখ ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর চুরির ঘটনায় তোলপাড় অস্ট্রেলিয়ায়। সোমবার (২৭ মার্চ) ডিজিটাল পেমেন্ট এবং ঋণদানদারী সংস্থা ল্যাটিটিউড জানিয়েছে, গত ১৬ মার্চ অস্ট্রেলিয়ার ও নিউ জিল্যান্ডের প্রায় ৮০ লাখ ড্রাইভারের লাইসেন্স নম্বর চুরির ঘটনা ঘটেছে।

শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, ৫৩ হাজার পাসপোর্টের নম্বর এবং একশ’র কম গ্রাহকের মাসিক আর্থিক বিবরণী চুরি শনাক্ত করেছে অস্ট্রেলিয়ার ফিনটেক ফার্ম।

এ বিষয়ে মেলবোর্নভিত্তিক সংস্থাটি বলেছে, চুরি যাওয়া আইডি তথ্য প্রতিস্থাপনে আগ্রহী গ্রাহকরা। তাদেরকে তা ফেরতও দেওয়া হবে। ২০০৫ সালে আরও ৬১ লাখ তথ্য চুরির ঘটনা ঘটে।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ ফাহুর এক বিবৃতিতে বলেন, ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করছি আমরা। কার্যক্রমে পুনরায় ফিরে আসার সঙ্গে সঙ্গে অতিরিক্ত নিরাপত্তা পর্যবেক্ষণ করছি।

গত কয়েক মাসে সাইবার হামলার কথা জানিয়ে আসছিল দেশটির কয়েকটি সংস্থা। সাইবার নিরাপত্তাজনিত কারণে এমনটি ঘটেছে।

২০২২ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার মুঠোফোন অপারেটর ‘অপ্টাস’ জানিয়েছিল, তাদের এক কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি যায়। যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। অপ্টাসের ভাষ্য, সাইবার হামলা চালিয়ে তথ্য চুরি করা হয়। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
ইরানি এয়ারলাইনসে মার্কিন ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের
নতুন অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা