তালেবানকে অবশ্যই নারীর অধিকার ফিরিয়ে দিতে হবে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ০২:০০ আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০২:০০

আফগানিস্তানে জাতিসংঘের জন্য কাজ করা আফগান নারীদের ওপর তালেবানের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নারী ও মেয়েদের অধিকার ফিরিয়ে দিতে তালেবান নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছে নিরাপত্তা পরিষদ। 

নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাবটি তোলে সংযুক্ত আরব আমিরাত এবং জাপান। তারা এই নিষেধাজ্ঞাকে জাতিসংঘের ইতিহাসে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করে। জানায়, এটি মানবাধিকার এবং মানবিক নীতিকে ক্ষুণ্ন করে। প্রস্তাবে আফগান সমাজে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর জোর দেওয়া হয়।

জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত লানা নুসিবেহ বলেন, ‘৯০টিরও বেশি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে। আফগানিস্তানের নিকট প্রতিবেশী, মুসলিম বিশ্ব এবং পৃথিবীর সব প্রান্তের মানুষ আফগান নারীদের পক্ষে আছে। আফগানিস্তানের নারীদের নাম সমাজ থেকে মুছে ফেলার ঘটনায় বিশ্ব চুপ করে বসে থাকবে না।’

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত রবার্ট উড বলেন, ‘আমরা তালেবানের নারী ও মেয়েদের নিপীড়নের পক্ষে দাঁড়াবো না। এই সিদ্ধান্তগুলো অমার্জনীয়। পৃথিবীর আর কোথাও এমন দেখা যায় না। তালেবানের এই আদেশ আফগানিস্তানের অপূরণীয় ক্ষতি করছে।’

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। বিশ্বের কোনও দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বেশিরভাগ দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা আফগানিস্তানে অর্থ সহায়তা বন্ধ করে দেয়।

এমন প্রেক্ষাপটে দেশটির অর্ধেক মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে। অনেক আন্তর্জাতিক সংস্থা দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নিলেও জাতিসংঘ তাদের কাজ অব্যাহত রাখে। চলতি মাসের শুরুতে জাতিসংঘে আফগান নারীদের চাকরিতে নিষেধাজ্ঞা দেয় তালেবান শাসকরা। এর আগে আফগান নারীদের উচ্চ শিক্ষা ও ঘরের বাইরে কাজে নিষেধাজ্ঞা দেয় তালেবান।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আফগানিস্তানের জনগণের সুবিধার জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সংকট মোকাবিলার প্রয়োজনীয়তারও বিষয়টিও উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংকের বিলিয়ন বিলিয়ন রিজার্ভ জব্দ করেছে ওয়াশিংটন। পরে অর্ধেক অর্থ মার্কিন, সুইস এবং আফগান ট্রাস্টিদের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের একটি ট্রাস্ট ফান্ডে স্থানান্তর করা হয়।

চীনে জাতিসংঘের দূত গেং শুয়াং বলেন, ‘আমরা যা দেখছি তা হলো সম্পদ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। তবে আফগান জনগণের কাছে একটি পয়সাও ফেরত আসেনি।’

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়াও আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এসপি/
সম্পর্কিত
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
সর্বশেষ খবর
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ
শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম