রেকর্ড তাপমাত্রায় ধুঁকছে ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৩, ১৫:২৪ আপডেট : ০৮ মে ২০২৩, ১৫:২৭

প্রচণ্ড তাপমাত্রায় ধুঁকছে এশিয়ার ভিয়েতনামের মানুষ। দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণেই তাপমাত্রা বাড়ছে। গত এপ্রিলে ভিয়েতনামের প্রতিবেশী দেশগুলোতেও তাপমাত্রা রেকর্ড হয়েছে।

শনিবার (৬ মে) উত্তর থান হোয়া প্রদেশে অতীতের সব হিসেবে ছাড়িয়ে যায়। ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং জানায়, ২০১৯ সালে ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের তামপাত্রার রেকর্ড ভেঙেছে। এবার গতবারের রেকর্ডও ভাঙলো।

নুগুয়েন থি ল্যান নামে এক কৃষক বলেন, কেন্দ্রীয় শহর দানাংয়ের তাপমাত্রা বেশি থাকায় ভোরের দিকে কাজ শুরু করতে হয়। ফলে প্রচণ্ড গরম এড়াতে সকাল ১০টার আগেই কাজ শেষ করতে হয়েছিল।

জলবায়ু বিশেষজ্ঞ নগুয়েন এনগক হুই বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার প্রেক্ষাপটে এটি একটি উদ্বেগজনক বিষয়। আমার মতে, এই রেকর্ড বহুবার পুনরাবৃত্তি হবে।

গত এপ্রিলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানেও এবার প্রচণ্ড গরম অনুভূত হয়। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। 

/এলকে/
সম্পর্কিত
সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পতাকা হাতে ব্যারিকেডে উঠলেন রাহুল গান্ধী
বিশ্ববাজারে কেন কমছে জ্বালানি তেলের দাম?
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
সর্বশেষ খবর
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’