নিউ জিল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৩, ০৯:০২আপডেট : ১৬ মে ২০২৩, ০৯:০৬

নিউ জিল্যান্ডের একটি হোস্টেলে আগুন লেগে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ১১ জন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাজধানীর ওয়েলিংটনে।

একটি সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জানান, এ বিষয়ে আমার কাছে কয়েক ধরনের তথ্য আছে। তবে ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। আমার মনে হচ্ছে সংখ্যাটা আরও বেশি হবে।

ওয়েলিংটনের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট ম্যানেজার নিক পিয়াট বলেন, আগুন লাগার সময় হোস্টেলে অনেকে ছিলেন। খবর পেয়েই মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও অজ্ঞাত কয়েকজন নিখোঁজ রয়েছেন।

দমকলবাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, ছবি: ইপিএ

পিয়াট আরও বলেন, এটি সবার জন্য দুঃখজনক ঘটনা। অনেক মানুষ মারা যেতে পারেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। 

নিউজ হাবের প্রতিবেদনে জানানো হয়েছে, হোস্টেলের ভেতর কমপক্ষে ১০০ জনের মতো মানুষ ছিলেন। সেখানে অনেকেই শিফটে কাজ করতেন।

কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনও বের করতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা পাইট। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী