গুয়ানতানামো কারাগার বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন ওবামা

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:২১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪১

বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন,‘গুয়ানতানামো বন্দী শিবিরটি মার্কিন আদর্শের বিপক্ষেই যায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কোনও কাজেই আসেনি এই কারাগার। অতএব এটা বন্ধ করাই সঠিক কাজ হবে।’ কংগ্রেসের সামনে তার পরিকল্পনা পেশ করার পর ওবামা এসব কথা বলেন।
প্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়ে এসেছে ওবামার। এই বন্দীশিবির বন্ধ করা ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই হোয়াইট হাউজ ছাড়ার আগে তিনি গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান বলে জানিয়েছেন।
বর্তমানে সেখানে এখনও ৯১ জন বন্দি অবশিষ্ট রয়েছেন। তাদের এখন মার্কিন ভূখণ্ডে কোনও সেনা অথবা বেসামরিক কারাগারে স্থানান্তর করতে চান ওবামা।
তিনি আরও বলেন,‘কোন কাজ পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না, এমনটা বোঝা মাত্রই কাজের পন্থা বদলানো উচিত।’
তবে কংগ্রেসে পরিকল্পনা পেশ করার সঙ্গে সঙ্গেই রিপাবলিকানদের ব্যাপক বিরোধিতার মুখে পড়েন তিনি।

সন্দেহভাজন সন্ত্রাসীদের মার্কিন ভূখণ্ডে ঢোকানোর ব্যাপারে নারাজি ওবামা বিরোধী অনেকেরই।

মার্কিন সরকার পরিচালিত এই কারাগারটির অবস্থান কিউবায়। এর প্রতিষ্ঠা নাইন ইলেভেন হামলার পরের বছর ২০০২ সালে। যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকতে পারেন এমন সন্দেহভাজন ব্যক্তি অথবা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি বলে মনে হয় এমন ৭৮০ জনকে সেখানে প্রতিষ্ঠার পর থেকে বন্দি রাখা হয়েছে।

নানা সময়ে বন্দিদের উপর নির্যাতন ও তাদের অধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। আরেকটি অভিযোগ হলো সেখানে বন্দিদের বিনাবিচারে আটক রাখা হয়।

সূত্র: বিবিসি

 

/এনএস/এমএসএম/বিএ/

সম্পর্কিত
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি