মাতাল হয়ে গাড়ি চালিয়ে গ্রেফতার নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী, ছাড়লেন পদ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১২:৫০ আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:৫৮

মাতাল হয়ে গাড়ি চলানোর সময় দুর্ঘটনায় পড়েছিলেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। বিষয়টি প্রমাণ হলে মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন ৩৯ বছর বয়সী অ্যালান। এই পদত্যাগের মধ্য দিয়ে কিরি অ্যালান হলেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের মন্ত্রিসভার চতুর্থ মন্ত্রী যিনি অক্টোবরে নির্বাচনের আগে দায়িত্ব ছাড়লেন। গত চার মাসে নিউজিল্যান্ডে চার মন্ত্রী পদত্যাগ করেছেন।

স্থানীয় সময় রোববার রাতে ওয়েলিংটনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রেফতারের পর মন্ত্রীকে মুক্তি দেওয়ার আগে চার ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তী তারিখে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

অ্যালান সম্পর্কে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, তিনি চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তিনি আপাতত সংসদ সদস্য হিসেবে থাকবেন।

তিনি বলেন, অ্যালান বুঝতে পেরেছিলেন মন্ত্রীত্ব ধরের রাখার মতো অবস্থা নেই তার। বিশেষ করে একজন বিচারমন্ত্রীর জন্য ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়া কঠিন বিষয়।

অ্যালান আঞ্চলিক উন্নয়ন, সংরক্ষণ এবং জরুরি ব্যবস্থাপনার মন্ত্রীও ছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে সম্প্রতি ছুটি নিয়েছিলেন।  সোমবার কাজে ফিরেছিলেন তিনি।

অ্যালানকে একসময় লেবার পার্টির অন্যতম নেতা হিসেবে দেখা হতো। এমনকি তাকে সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনের উত্তরসূরিও ভাবা হতো।

পরিবহন ও অভিবাসন মন্ত্রী মাইকেল উড জুনে স্টক মালিকানা নিয়ে এক দ্বন্দ্বে পদত্যাগ করেছিলেন। এক মাস আগে শুল্ক মন্ত্রী মেকা হোয়াইতিরি অন্য দলে যোগ দেওয়ার জন্য পক্ষ পরিবর্তন করেছিলেন। এ ছাড়া দলের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে গত মার্চে পুলিশ মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশকে বরখাস্ত করা হয়েছিল।  

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
ক্যানসার মুক্ত পোপ লিও, প্রয়োজন নেই থেরাপির: চিকিৎসক
‘যেখানে ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া গিয়েছিল, সেখানেই আছেন দাউদ ইব্রাহিম’
সর্বশেষ খবর
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
জীবনানন্দের মৃত্যু: আত্মহত্যা নাকি দুর্ঘটনা?
জীবনানন্দের মৃত্যু: আত্মহত্যা নাকি দুর্ঘটনা?
অনলাইন বুকিংয়ে প্রতারণার ঝুঁকি, বুকিংডটকম-এর বিরুদ্ধে ইইউর তদন্ত
অনলাইন বুকিংয়ে প্রতারণার ঝুঁকি, বুকিংডটকম-এর বিরুদ্ধে ইইউর তদন্ত
তথ্য ফাঁসের ঝুঁকি, মিউজের চ্যাট শেয়ারিং সুবিধা বন্ধ করলো মেটা
তথ্য ফাঁসের ঝুঁকি, মিউজের চ্যাট শেয়ারিং সুবিধা বন্ধ করলো মেটা
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট