মাদাগাস্কারের স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৩, ০৯:৪০আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৯:৫৭

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে পদদলিত হয়েছে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। মহামাসিনা স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে।

প্রায় ৪১ হাজার ধারণক্ষমতার মহামাসিনা স্টেডিয়ামটি এদিন দর্শকে পরিপূর্ণ ছিল বলে জানা গেছে।

স্টেডিয়ামে উপস্থিত থাকা প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা।’

পরে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান তিনি।

ফুটেজে দেখা যায়, কয়েকজন আহত ব্যক্তিকে মাটিতে পড়ে আছে। অনেককে স্টেডিয়াম থেকে নিয়ে যাচ্ছে লোকজন। 

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস একটি বহু-ক্রীড়া ইভেন্ট; যা প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মাদাগাস্কার, মরিশাস, সেশেলস, মালদ্বীপ এবং রিইউনিয়ন অঞ্চল।

মাদাগাস্কার-সেনেগাল ফুটবল ম্যাচ শুরুর আগে ২০১৮ সালে মহামাসিনায় একটি দুর্ঘটনায় একজন মারা গিয়েছিল; প্রায় ৪০ জন আহত হয়েছিল।

মাদাগাস্কারের জাতীয় দিবস উদযাপনের সময় ২০১৬ সালে একই স্থানে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত ও  ৮০ জন আহত হয়। একটি ফ্রি কনসার্ট চলাকালীন বিস্ফোরণটি ঘটে।

সূত্র: বিবিসি

/এসপি/
সম্পর্কিত
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল