এএপিপি’র প্রতিবেদন

অভ্যুত্থানের পর মিয়ানমারে রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৫

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকে জান্তাবিরোধী আন্দোলন চলছে দেশটি। চলতি ২৪ আগস্ট পর্যন্ত  ৪ হাজারের অধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর হাতে। এ তথ্য জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)।

মিয়ানমারে গুম, হত্যা, নির্যাতন ও গ্রেফতার প্রসঙ্গে নজর রাখছে এই সংস্থাটি। পর্যালোচনা করে তারা দেখেছে, এ বছরের পহেলা জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১ হাজার ৮০ জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এএপিপি বলছে, এ বছর সাধারণ লোকজনের ওপর হামলা তীব্র হওয়ায় প্রাণহানি বেড়েছে উদ্বেগজনকভাবে।

অভ্যুত্থানের পর মিয়ানমারে রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড

পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানিয়েছে, জান্তার বিমান থেকে গোলাবর্ষণ, বোমা হামলাসহ আরও বিভিন্নভাবে মাসে গড়ে ১৩০ জন বেসামরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এদিকে সামরিক বাহিনীর বিরুদ্ধে শুরু থেকে সশস্ত্র প্রতিরোধ বাহিনী গড়ে ওঠেছে। এসব গোষ্ঠীতে মিয়ানমারের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন যোগ দিয়েছে। বিশেষ করে সাগাইং অঞ্চলে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে জান্তা। ফলে অঞ্চলটিতে সবচেয়ে বেশি প্রাণহানি ও অগ্নিসংযোগ।

অভ্যুত্থানের পর মিয়ানমারে রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড

এই বছর ৬ শতাধিক নারী সামরিক সদস্যদের হাতে হত্যা এবং ১৮ জন ধর্ষণের শিকার হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এএপিপি।

অভ্যুত্থানের পর মিয়ানমারে রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড

মিয়ানমারে এ ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধে সামরিক বাহিনীকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে আসলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কথায় কান দিচ্ছে না তারা। ফলে দেশটির ওপর কয়েক ধাপে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা।

সূত্র: ইরাবতী

/এলকে/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব