‘জি-২০ সম্মেলনে গ্রেফতার হবেন না পুতিন’

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৪

২০২৪ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিলে গ্রেফতার করা হবে না। এমন আশ্বাস দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

শনিবার দিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে ফার্স্টপোস্ট নিউজ শোতে লুলা বলেছেন, ‘পুতিনকে আগামী বছরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। আর সেখানে অংশ নিলে তাকে গ্রেফতারের মুখে পড়তে হবে না। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট পুতিন সহজেই ব্রাজিলে আসতে পারেন।’

প্রেসিডেন্ট লুলা আরও বলেন, আগামী সম্মেলনের আগে রাশিয়ায় ব্রিকস ব্লকের দেশগুলোর একটি বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। 

লুলা (বাঁয়ে), পুতিন (ডানে), ছবি: রয়টার্স

চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে রুশ ভূখণ্ডে নির্বাসনের জন্য যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এ অবস্থায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন তিনি। ধারণা করা হচ্ছে, গ্রেফতার এড়াতেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস এবং ভারতের দিল্লিতে শনিবার (৯ সেপ্টেম্বর) শুরু হওয়া জি-২০ সম্মেলনে অংশ নেননি তিনি।

যদিও পুতিনের বিরুদ্ধে আইসিসি'র এই অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। তবে তিনি দিল্লির জি-২০ সম্মেলনে অংশ না নিলে প্রতিনিধি হিসেবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠিয়েছেন। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
যুক্তরাজ্যে কি আইনি স্বীকৃতি পাচ্ছে ইসলামি নিকাহ
সেউতা সম্পর্কে যা জানা গেলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সাত অঞ্চলে ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত  
সাত অঞ্চলে ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত  
বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করলো ফিফা 
বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করলো ফিফা 
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত