অপহৃত ফুটবলারদের উদ্ধারে অভিযান শুরু করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০১

পাকিস্তানে অপহৃত ছয় ফুটবলারকে উদ্ধারে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি জেলার সুই শহর থেকে শনিবার তাদের অপহরণ করা হয়।

এক বিবৃতিতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, ‘পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। জিম্মিদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডেরা বুগতির ডেপুটি কমিশনার কার্যালয় জানায়, খেলোয়াড়রা যে বাহনে যাচ্ছিল সেটা আটকে দেয় একদল বন্দুকধারী। তারপর ফুটবলারদের নিয়ে যায় তারা। ছয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজনের নাম আমির বুগতি, ফয়সাল বুগতি, সোহেল বুগতি, ইয়াসার বুগতি এবং শেরাজ বুগতি। তারা ডেরা বুগতি ও সুইয়ের বাসিন্দা।

প্রাকৃতিক সম্পদে ভরপুর বেলুচিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। তবে প্রদেশটিতে জনসংখ্যা সেই তুলনায় অনেক কম। কয়েক দশক ধরে প্রদেশটি বিদ্রোহীদের কবলে রয়েছে।

সূত্র: পাকিস্তান টুডে  

/এসপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম