আইফোন ১৫ সিরিজ উন্মোচন করলো অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০

আইফোন সিরিজের ১৫ এবং ১৫ প্লাস উন্মোচন করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপল পার্কে বাংলাদেশ সময় রাত ১১টায় আইফোন ১৫ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২, আইওএস ১৭ এবং ওয়াচওএস ১০ উন্মোচন করা হয়।

আইফোনের নতুন এই মডেলে বহুল জনপ্রিয় টাইপ ‘সি’ চার্জার (ইউএসবি-সি) ব্যবহার করা যাবে। আইফোন ১৫ এর দাম শুরু হবে ৭৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১৫ প্লাসের দাম শুরু হচ্ছে ৮৯৯ মার্কিন ডলার থেকে। এ ছাড়া আইফোন ১৫ প্রো ১০৯৯ ডলার এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ১২৯৯ ডলার থেকে শুরু হবে।

আইফোন ১৫ সিরিজে থাকছে এ১৭ বায়োনিক চিপসেট। মিউট বাটনের পরিবর্তে আইফোন ১৫-এ থাকছে নতুন অ্যাকশন বাটন। এ ছাড়া প্রিমিয়াম দুটি মডেলের ফ্রেমে স্টেইনলেস স্টিলের বদলে থাকছে টাইটানিয়াম চেসিস।

সূত্র: সাইট গেজেট৩৬০ 

/এসপি/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম