অস্ট্রেলীয় উপকূলে তিমির ধাক্কায় নৌকা উল্টে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৭

অস্ট্রেলিয়ার সিডনী উপকূলে মাছ ধরার সময় তিমির সঙ্গে নৌকার ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরা’র।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লা পেরোসে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অন্য নৌকার লোকজন ক্ষতিগ্রস্ত নৌকাটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নৌকাটির আকার ছিল চার দশমিক ৮ মিটার।

আল জাজিরা প্রতিবেদনে জানা গেছে, তিমির ধাক্কায় নৌকাটি উল্টে গেলে দুজনই পানিতে পড়ে যান। উদ্ধারকারীরা ৫৩ বছর বয়সী একজনকে পানি থেকে তুলে আনেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ৬১ বছর বয়সী দ্বিতীয় ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

একে ‘দুঃখজনক দুর্ঘটনা’ উল্লেখ করে ওয়াটার পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট সিওভান মুনরো বলেছেন, ‘অস্ট্রেলীয় উপকূলে অনেক তিমি আছে। যেগুলো নৌকার আশেপাশে চলে আসে।’

/এসএইচএম/এলকে/
সম্পর্কিত
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
সর্বশেষ খবর
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার