যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:০৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২১:০৫

যুক্তরাজ্যের ভি‌জিট বা ভ্রমণ ভিসায় এত‌দিন কাজ কর‌ার সুযোগ না থাক‌লেও এখন থেকে ভি‌জিটে এসে কাজ করা যা‌বে। গত ৭ ডিসেম্বর ব্রিটে‌নের হোম অফিস এক‌টি প‌রিবর্তন ঘোষণা ক‌রে‌ছে, যার মাধ‌্যমে স্টান্ডার্ড ভি‌জিটররা কাজ করার সু‌যোগ পাবেন। তবে এ ক্ষেত্রে ভি‌জিট ভিসার সঙ্গে এক‌টি অনুমোদন নিতে হবে।

এ ব‌্যাপারে মন্তব‌্য করতে গিয়ে লন্ডনের লেক্সপার্ট সলিসিটর্স এলএলপি'র ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার শুভাগত দে বলেন, ভি‌জিট ভিসায় এসে কাজ করার ক্ষেত্রে যে বাধা ‌ছিল তা হোম অফিস তুলে নি‌য়ে‌ছে।

ফ‌্যা‌মি‌লি ভি‌জিটর, হ‌লিডে কাটাতে আসা টু‌রিস্টরা ভ্রমণের পাশাপাশি কাজ করতে পারবেন। তবে কাজ করাই যেন মূল উদ্দেশ্য না হয়। অতী‌তে যেসব ইসল‌ামি বক্তা এদেশে ওয়াজ করতে আসতেন তারা ভি‌জিট ভিস‌ায় এসে বক্তব‌্য রাখ‌ার জন‌্য কোনও অর্থ গ্রহণ আইনত কর‌তে পারতেন না। এখন পারবেন। একজন আইনজী‌বীও ভি‌জিট ভিসায় এসে প‌রিব‌র্তিত নিয়মে নানা সেবা দিতে পারবেন।

উল্লেখ‌্য, প্রতিবছর ব্রিটেন প্রায় ৪০ মিলিয়ন ভি‌জিটর‌কে স্বাগত জানায়। স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা একজন ব্যক্তিকে ৬ মাস পর্যন্ত ইউকে ভ্রমণের অনুমতি দেয়। ৬ মাসের স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার জন্য ১০০ পাউন্ড ফি দি‌তে হয়।

/আরআইজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম