পাল্টা হামলা শুরুর আগে ইরাককে সতর্ক করার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০

ইরাকের অভ্যন্তরে তিনটি সন্ত্রাসী সাইটে পাল্টা হামলা শুরুর আগে ইরাককে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ইরাকি সামরিক বাহিনী দেশটির অভ্যন্তরে মার্কিন হামলার নিন্দা করার কয়েক মিনিট পর এমন দাবি করেছে হোয়াইট হাউস। শনিবার (৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন সেনাদের ওপর সন্ত্রাসী গোষ্ঠীদের হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার (২ জানুয়ারি) ইরাক ও সিরিয়ায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী এবং ইরানি রেভ্যুলুশনারি গার্ডের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার নিন্দা জানিয়ে ইরাকি সামরিক বাহিনী বলেছে, ইরাকের অভ্যন্তরে মার্কিন সেনাদের এই হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘ

এর কয়েক মিনিট পরই একটি সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘হামলার আগে ইরাকি সরকারকে এ বিষয়ে আমরা জানিয়েছিলাম।’

শুক্রবারের ওই হামলায় ইরাক ও সিরিয়ায় ইরানপন্থি ৭টি স্থানের ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ৩০ মিনিটের মধ্যে এসব হামলা পরিচালনা করা হয়। সেসব স্থানগুলোর মধ্যে কমান্ড ও কন্ট্রোল হেডকোয়ার্টার, গোয়েন্দা সেন্টার, রকেট ও ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবারুদ সংরক্ষণাগার, এবং সশস্ত্র গোষ্ঠী বা আইআরজিসির কুদস ফোর্সের সঙ্গে সংযুক্ত সুবিধাগুলো ছিল।

এ হামলায় এখন পর্যন্ত হতাহতের সঠিক কোনও খবর পাওয়া যায়নি।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম