ইসরায়েলকে দখলদারিত্বে সহায়তাকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ মামলা

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১১:৩০আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১২:৩৭
image

ফিলিস্তিনি চার দশক ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ ক’জন ধনকুবের, দাতব্য সংস্থা ও ফার্মের বিরুদ্ধে ৩,৪৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে ফিলিস্তিনিদের একটি সংগঠন । ফিলিস্তিনি মানবাধিকারকর্মী বাসেম আল-তামিমি এবং আরও ৩৫ জন ফিলিস্তিনি ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক একত্রিত হয়ে মামলাটি দায়ের করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, পূর্ব জেরুজালেমের সম্পত্তিতে ইসরায়েলি স্বার্থ প্রতিষ্ঠার কারণে লাস ভেগাস ক্যাসিনো ম্যাগনেট শেলডন অ্যাডেলসন ও উন্নয়নকর্মী ইরভিং মসকোউয়িটজের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের জন্য অর্থ সহায়তার অভিযোগে ধর্মযাজক জন হ্যাগির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এছাড়া ক্রিশ্চিয়ান ফ্রেন্ডস অব ইসরায়েলি কমিউনিটির সঙ্গে যুক্ত ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান জিফোরএস-সহ আরও বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের কাছ থেকেও ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ইসরায়েলিদের সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়।
ফিলিস্তিনি আইনজীবী মার্টিন ম্যাকমাহোনের দাবি, তাদের মামলার উদ্দেশ্য টাকা পাওয়া নয় বরং ইসরায়েলকে অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর পকেট ফাঁকা করা। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ষড়যন্ত্র, যুদ্ধাপরাধসহ ৫ ধরনের অভিযোগ আনা হয়েছে। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম