প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন না মাইকেল ব্লুমবার্গ

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১১:১৩আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১২:৪২

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে না লড়ার ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। ৭ মার্চ সোমবার তিনি নিজের ওয়েবসাইটে ‘যে ঝুঁকি আমি নেব না’ শীর্ষক এক নিবন্ধে এ অবস্থানের কথা জানান।

নির্বাচনি লড়াইয়ের মাঠ থেকে সরে গেলেও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট নেতা বার্নি স্যান্ডার্সের রীতিবিরুদ্ধ প্রচরণার বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান এ স্বতন্ত্র রাজনীতিক।

মাইকেল ব্লুমবার্গ লিখেছেন, আমি নির্বাচনে অংশ নিলে ভোট আসলে বিভক্ত হয়ে পড়বে। আর যদি এমন হয়, নির্বাচনে কোনও প্রার্থীই প্রেসিডেন্ট হওয়ার মতো ভোট পেলেন না, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। এক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব পড়বে কংগ্রেসের ওপর।

প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন না মাইকেল ব্লুমবার্গ

ব্লুমবার্গ মনে করেন, তিনি নির্বাচনে অংশ নিলে তার নেতিবাচক প্রভাব পড়বে রিপাবলিকান পার্টির দুই মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বা টেড ক্রুজ-এর ওপর।

তিনি লিখেছেন, আমি নির্বাচনে অংশ নিলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা টেড ক্রুজ ক্ষতিগ্রস্ত হবেন। এ ঝুঁকি আমি নিতে পারি না।

ব্লুমবার্গ বলেন, ট্রাম্প আসলে সবচেয়ে বিভক্তিকারী প্রচরাণায় নেমেছেন। মানুষের সংস্কার আর শঙ্কাকে আক্রমণ করছেন তিনি। টেড ক্রুজের অবস্থানও বেশ কট্টর। তবে তার অবস্থান ট্রাম্পের মতো ব্যাপক আক্রমণাত্মক নয়।

মাইকেল ব্লুমবার্গ ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিনবার নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন। সমকামী বিয়ে ও অস্ত্র বিক্রি ইস্যুতে ২০০৭ সালে তিনি রিপাবলিকান পার্টি ছেড়ে স্বতন্ত্রভাবে কাজ করা শুরু করেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়ী হওয়ার রেকর্ড নেই। তবে রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প বা টেড ক্রুজকে মনোনয়ন দিলে সে রেকর্ড গড়ার সম্ভাবনা ছিল এ রাজনীতিকের। সূত্র: ব্লুমবার্গ।

/এমপি/

সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের