নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ৩৭, স্থানীয়দের দাবি শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১১

নাইজেরিয়ার একটি গ্রামে অস্ত্রধারীদের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। তবে সংখ্যাটি শতাধিক হতে পারে বলে স্থানীয়দের ধারণা। দেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন, ইয়োবে অঞ্চলে রবিবারের (১ সেপ্টেম্বর) এই হামলা চালিয়েছে ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ৩৭ জনের মরদেহ উদ্ধার করেছি। বাবানগিদা জেনারেল হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়েছে।

ইয়োবে পুলিশের মুখপাত্র ডাংগাস আব্দুলকরিম বলেছেন, সন্দেহভাজন দুই বোকো হারাম সদস্যকে স্থানীয়রা কিছুদিন আগে হত্যা করেছে। তার প্রতিশোধ নিতেই এই হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেছেন, বাজারে মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে মোটরসাইকেল আরোহী সশস্ত্র একটি দল। এরপর বিভিন্ন ভবনে আগুন জ্বালিয়ে দেয় হামলাকারীরা। এমনকি স্থানীয়দের ধাওয়া করে জঙ্গলে নিয়ে হত্যা করা হয়েছে। তাই হতাহতের সঠিক তথ্য এখনও জানা যায়নি।

এদিকে স্থানীয় বাসিন্দা মদু মোহাম্মদসহ অনেকের মতে, নিহতের সংখ্যা শতাধিক হতে পারে। কেননা জঙ্গলে এখনও অনেকের মৃতদেহ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া অনেক গ্রামবাসী এখনও নিখোঁজ।

দেশটির ইয়োবে অঞ্চলের মাফা গ্রামে এই হামলা সংঘটিত হয়েছে। প্রায় ১৫ বছর সশস্ত্র বিদ্রোহ চলা তিন অঞ্চলের একটি হচ্ছে এই ইয়োবে। দীর্ঘদিনের সংঘাতে হাজারো নাইজেরীয় নিহত হয়েছেন। আর বাস্তুচ্যুত হয়েছেন ২০ লক্ষাধিক মানুষ।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম