ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের উদ্যোগ লেবাননের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ১২:০৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২৩:২১

লেবাননের প্রেসিডেন্ট পদে প্রায় দুই বছরের শূন্যতা পূরণের উদ্যোগ নিতে চলেছেন দেশটির কয়েকজন নেতৃস্থানীয় রাজনীতিবিদ। হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে প্রায় ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের প্রচেষ্টাস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর প্রেসিডেন্সির ইস্যুটি আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন শিয়া পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। হিজবুল্লাহর অন্যতম সমর্থক বেরি এই বিষয়ে নমনীয় থাকার ইঙ্গিত দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এমন একজন প্রেসিডেন্ট চান, যাকে নিয়ে কেউ আপত্তি তুলবেন না।

২০২২ সালের অক্টোবর থেকেই লেবাননে প্রেসিডেন্ট পদ খালি রয়েছে। দেশটির মন্ত্রিসভাও ততোটা কার্যকর নেই। এর পেছনে রয়েছে পার্লামেন্টে ক্ষমতার দ্বন্দ্ব, যার মূলে রয়েছে হিজবুল্লাহ ও এর সমর্থকদের কিছু দাবি।

লেবাননের প্রেসিডেন্ট পদটি সবসময় ম্যারোনাইট খ্রিস্টান কোনও এক ব্যক্তির জন্য বরাদ্দ থাকে। হিজবুল্লাহ ও তার মিত্রদের দাবি ছিল, এই পদে তাদের পছন্দের প্রার্থী সুলেইমান ফ্র্যাংগিয়েহকে মনোনীত করা হোক। লেবাননের সর্বশেষ প্রেসিডেন্ট মাইকেল আওউন ছিলেন সাবেক আর্মি কমান্ডার ও হিজবুল্লাহর রাজনৈতিক মিত্র।

হিজবুল্লাহর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তাদের পক্ষ থেকে প্রেসিডেন্সির বিষয়ে মধ্যস্থতা করতে স্পিকারকে অনুরোধ করা হয়েছে।

পার্লামেন্টারি ভোটের মাধ্যমে লেবাননে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। কিন্তু কোনও রাজনৈতিক দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমঝোতা ছাড়া সমাধান সম্ভব নয়।

জ্যেষ্ঠ আইনপ্রণেতা ওয়ায়েল আবু ফাওউর রয়টার্সকে বলেছেন, ‘ঐকমত্যের ভিত্তিতে নির্বাচিত প্রেসিডেন্ট বিশ্ববাসীর কাছে একটি শক্তিশালী সরকারের অস্তিত্ব জানান দিবে। ফলে তাদের কাছে এই বার্তা পৌঁছে যাবে যে, আমরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’

হিজবুল্লাহর বিরুদ্ধে  চলমান ইসরায়েলি আগ্রাসনে লেবাননে ১৬ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি হারিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কূটনীতিবিদ জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচন করতে লেবাননের রাজনীতিবিদদের কাছে পশ্চিমা ও আরব দেশগুলো আগে থেকেই আহ্বান জানিয়ে আসছিলেন। অবশ্য চলমান রাজনৈতিক অচলাবস্থার সমাধান করায় হিজবুল্লাহরও স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম