সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা, এক হিজবুল্লাহ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১১:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১১:৪১

সিরিয়াতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত তিনজন। সোমবারের (২১ অক্টোবর) এই হামলায় হিজবুল্লাহর এক নেতা নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনীর সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বলেছে, রাজধানী দামাসকাসের কেন্দ্রে অবস্থিত অভিজাত অবকাশকেন্দ্র ‘গোল্ডেন মাজ্জেহ হোটেল’ এর কাছে একটি গাড়ি নিশানা করে ওই হামলা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর ওই সূত্র হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন।

পরে অবশ্য ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন। ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর অর্থ পরিবহন শাখার প্রধানকে হত্যার জন্য হামলা চালানো হয় বলে ওই ব্যক্তি দাবি করেছেন।

হিজবুল্লাহ নেতার কোনও পরিচয় প্রকাশ করেনি ইসরায়েল। লেবানিজ গোষ্ঠীর দিক থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র, রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, 'সিরিয়াসহ সব জায়গায়, হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।'

/এসকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান