আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা: ৩ পুলিশ বরখাস্ত, গ্রেফতার ৭

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:২০

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুরের ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সাতজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুলিশের এক বিবৃতিতে এসব তথ্য জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। 

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার (এসপি) কিরণ কুমার জানিয়েছেন, তিনজন সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে। অপর এক ডেপুটি সুপারিনটেনডেন্টকে ‘ক্লোজড’ করে সদর দফতরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এসপি কুমার আরও বলেছেন, ঘটনার তদন্ত চলছে ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হামলার পর বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে সিআরপিএফ ও ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) মোতায়েন করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হিন্দু সংঘর্ষ সমিতির কর্মীদের সোমবার আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে। সাবেক ইস্কন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে সহকারী হাইকমিশনের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা।

হামলার ঘটনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হতে পারে, কিন্তু এমন আচরণ একদমই গ্রহণযোগ্য নয়।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম