ভারতের ত্রিপুরায় ৩ বছরে ২৮১৫ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৫

অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতের উত্তর-পূর্বের ত্রিপুরা রাজ্যে গত তিন বছরে দুহাজার ৮১৫ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন। সম্প্রতি ত্রিপুরা রাজ্য বিধানসভায় উত্থাপিত একটি প্রতিবেদনে এই দাবি করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের অভিযোগে  দুহাজার ৮১৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃত বাংলাদেশিদের মধ্যে একহাজার ৭৪৬ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি একহাজার ৬৯ জনের মধ্যে ভারতীয় জেলে রয়েছেন ৪৭৪ জন। এছাড়া, আটজন অস্থায়ী আটক কেন্দ্রে ও দুজন আশ্রয় কেন্দ্রে রয়েছেন। বাকি ৫৮৫ জন জামিনে রয়েছেন।

পশ্চিমবঙ্গের পর বাংলাদেশের সঙ্গে দীর্ঘতম সীমান্ত রয়েছে ত্রিপুরার সঙ্গে। এই দৈর্ঘ্য প্রায় ৮৫৬ কিলোমিটার।

সম্প্রতি বিএসএফ, সিআরপিএফ, অসম রাইফেলস, রাজ্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাসহ রাজ্যে কর্মরত সমস্ত সুরক্ষা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখতে ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

/এসকে/
সম্পর্কিত
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন