স্বাস্থ্য ও নিরাপত্তাসহ একাধিক ক্ষেত্রে ভারত-ইন্দোনেশিয়ার চুক্তি 

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৩

ভারতের সঙ্গে স্বাস্থ্য, সংস্কৃতি, সমুদ্র, নিরাপত্তা ও ডিজিটাল খাতে একাধিক চুক্তি সম্পাদন করেছে ইন্দোনেশিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উপস্থিতিতে শনিবার (২৫ জানুয়ারি) এই চুক্তিগুলো সম্পন্ন হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাবোও বলেছেন, বেশ কিছু খাতে আমাদের দুপক্ষেরই সাধারণ স্বার্থ রয়েছে। এরকম প্রধান কিছু খাতে সহযোগিতার মাত্রা বৃদ্ধি করার বিষয়ে আমরা আলোচনা করেছি।

ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব দৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন সুবিয়ান্তো। সামনের দিনগুলোতে পারস্পরিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এছাড়া, আর্থিক সংগঠন ব্রিকস-এ ইন্দোনেশিয়ার সদস্যপদ পাওয়ায় ভারতের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট। সুবিয়ান্তো বলেছেন, উদীয়মান অর্থনৈতিক দেশের এই সংগঠন বৈশ্বিক স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হতে যাচ্ছে।

প্রাবোওর আগে বক্তব্য রাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সাপ্লাই চেইনের উন্নয়নে দুদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে। এছাড়া, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও উগ্রপন্থিদের দমনেও সহযোগিতা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি