ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের আঘাত 

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূপ্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল ৮১ কিলোমিটার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনও সম্ভাবনা দেখা যায়নি।

ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করা দেশটি প্রায় সময়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকির মুখে থাকে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।

/এসকে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের