মারা গেছেন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৮

নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ও দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট স্যাম নুজোমা শনিবার (৮ ফেব্রুয়ারি) দেহত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নামিবিয়া প্রজাতন্ত্রের ভিত্তি নড়ে গেছে। আমাদের সম্মানিত নেতা ড. নুজোমা শুধু স্বাধীনতার পথ প্রদর্শন করেননি, তিনি আমাদের আত্মনির্ভরশীল হতে এবং পূর্বপুরুষদের বিশাল ভূমির প্রকৃত মালিক হতে অনুপ্রাণিত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুজোমা।

১৯৯০ সালের ২১ মার্চ নামিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন নুজোমা। ২০০৫ সালে সংসদে একটি আইন পাসের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে 'নামিবীয় জাতির জনক' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমালোচনাও কম ছিল না। তিনি সমালোচনামূলক সংবাদমাধ্যমের প্রতি অসহিষ্ণু ছিলেন, সমকামিতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং ১৯৯৮ সালে সংবিধান সংশোধন করে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেন।

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ঘনিষ্ঠ মিত্র ছিলেন নুজোমা। মুগাবের শ্বেতাঙ্গ কৃষকদের জমি দখলের নীতিকে সমর্থন করলেও নিজ দেশে তিনি ভিন্ন নীতি অনুসরণ করেন।

নুজোমার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, নুজোমার নেতৃত্বেই নামিবিয়া স্বাধীনতা এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়। আমরা এই বন্ধুত্ব বজায় রাখব।

নুজোমার মৃত্যুতে বিবৃতি দিয়েছে আফ্রিকান ইউনিয়ন কমিশন। সংস্থাটির প্রধান মুসা ফাকি মাহামাত বলেছেন, নুজোমা ছিলেন আফ্রিকার অন্যতম বীর বিপ্লবী নেতা ও অসীম সাহসিকতার প্রতীক।

/এসকে/
সম্পর্কিত
সেউতা সম্পর্কে যা জানা গেলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে
সর্বশেষ খবর
কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ
কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ
বঙ্গোপসাগরে ধরা পড়লো বিশাল টুনা মাছ, বিক্রি হলো কততে?
বঙ্গোপসাগরে ধরা পড়লো বিশাল টুনা মাছ, বিক্রি হলো কততে?
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন