কাজাখস্তানের পার্লামেন্টে রুশ আদলে বিদেশি এজেন্ট আইন চালুর প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬

রুশ আইনের আদলে নতুন একটি প্রস্তাব পেশ করেছেন কাজাখ আইনপ্রণেতারা। বুধবার (১২ ফেব্রুয়ারি) উত্থাপিত এই প্রস্তাবে বিদেশি এজেন্টদের আনাগোনা ঠেকাতে আইন করার আহ্বান জানিয়েছেন তারা। সরকারের বিরুদ্ধে সমালোচনা দমাতে প্রায় এ ধরনের পদক্ষেপ আইন রয়েছে রাশিয়ায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট কাসিইম জোমারত তোকায়েভের প্রতি অনুগত বামপন্থি বিরোধী দল দ্য পিপলস পার্টি এই প্রস্তাব তুলেছে। তাদের দাবি, এর মাধ্যমে কাজাখস্তানের সার্বভৌমত্ব নিশ্চিত হবে।

অবশ্য এই প্রস্তাবের বিষয়ে ক্ষমতাসীন আমানত পার্টি বা সরকার কেউই কোনও মন্তব্য করেনি।

প্রস্তাবিত আইনটির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে অন্যান্য সাবেক সোভিয়েত রাষ্ট্রে গৃহীত অনুরূপ আইনের আওতায় বিদেশি তহবিল গ্রহণকারী সংগঠন বা ব্যক্তিদের নিজেদের বিদেশি এজেন্ট হিসেবে নাম লেখাতে হয় এবং কঠোর আর্থিক নজরদারির সম্মুখীন হতে হয়।

২০১২ সালে বিদেশি এজেন্ট সংক্রান্ত প্রথম আইন চালু করে রাশিয়া। এরপর থেকেই ক্রেমলিনের নীতির সমালোচনা দমাতে এই আইনের ব্যাপ্তি বৃদ্ধি করেছে মস্কো।

ব্যাপক জনরোষ সত্ত্বেও গত বছর প্রায় একই ধাঁচের একটি আইন গায়ের জোরে পাশ করিয়েছে জর্জিয়া সরকার।

১৯৯১ সালে সোভিয়েত পতনের পর স্বাধীন হয় তেল-গ্যাস সমৃদ্ধ কাজাখস্তান। তখন থেকেই কর্তৃত্ববাদী ধাঁচে পরিচালিত হচ্ছে দেশটি। তবে ২০১৯ সালে নুর সুলতান নাজারবায়েভ থেকে ক্ষমতা পাওয়ার পর কর্তৃত্ব কিছু শিথিল করেছে বর্তমান শাসক তোকায়েভ।  

/এসকে/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান