বাংলাদেশ-ভারত সীমান্তে যৌথভাবে ভাষা দিবস পালনে সংশয়

রক্তিম দাশ, কলকাতা
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯ আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবার ভারত-বাংলাদেশ সীমান্তে যৌথ আয়োজনের কোনও তৎপরতা এখনও দেখা যাচ্ছে না। বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সীমান্তবর্তী পেট্রাপোল ও বেনাপোলের নো ম্যানস ল্যান্ডে এবার ২১ ফেব্রুয়ারি যৌথ আয়োজন ঘিরেই অনিশ্চয়তা দেখা  দিয়েছে।

ভারতের বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে ভাষাদিবস অনুষ্ঠান নিয়ে কোনও আলোচনার প্রস্তাব আসেনি।

পশ্চিমবঙ্গে সিপিএম এর সময় থেকে ২১ ফেব্রুয়ারিতে সীমান্ত এলাকায় যৌথ উদ্যোগে ভাষা দিবস পালন শুরু হয়েছিল। ভারতের ছয়ঘরিয়া গ্রাম, বনগাঁ পঞ্চায়েত সমিতি ও বনগাঁ পৌরসভার উদ্যোগে প্রতি বছর এদিন পেট্রাপোল সীমান্তে যথাযথ শ্রদ্ধার সঙ্গে ভাষা দিবস পালন করা হয়। আর বাংলাদেশ অংশের বেনাপোল সীমান্তেও দিনটি যথাযথ মর্যাদার সহিত পালিত হতো।

দু’দেশের অতিথিরা জিরো পয়েন্টে শহিদ বেদিতে মালা প্রদান করতেন। ২১ ফেব্রুয়ারি কিছু সময়ের জন্য খুলে দেওয়া হতো দু’দেশের গেট। দুই বাংলার মানুষ শুভেচ্ছা বিনিময় করতেন। একটাই মঞ্চ হতো। সেখানে ভারত ও বাংলাদেশের অতিথিরা উপস্থিত থাকতেন। তবে নিরাপত্তার স্বার্থে গত কয়েক বছর ভাষা দিবসের অনুষ্ঠানে সেই দৃশ্য দেখা যায়নি।

তবে এবার যৌথ উদ্যোগের সম্ভাবনা দেখা না গেলেও প্রতিবারের মতোই ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বনগাঁ ও ছয়ঘরিয়ার পঞ্চায়েত সমিতি। পৃথকভাবে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে বনগাঁ পৌরসভা।

/এসকে/
সম্পর্কিত
নিয়ন্ত্রণহীন এআই কতটা ভয়ংকর? বিল গেটসের সতর্কবার্তা
কী, কেন, কীভাবে চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
মিরপুরে অফিসে মধ্যরাতে হামলা ও ভাঙচুর, ছোরাসহ আটক ২
মিরপুরে অফিসে মধ্যরাতে হামলা ও ভাঙচুর, ছোরাসহ আটক ২
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?