পশ্চিমবঙ্গে বিভিন্ন অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১৬:০৪আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৬:০৪

পশ্চিমবঙ্গে ভারতীয় জাল নোট পাওয়ার কারণে দুই বাংলাদেশি গ্রেফতার হয়েছে। এছাড়া, পৃথক এক ঘটনায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আরেক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর বিথারি গ্রাম পঞ্চায়েতের বিথারি সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় এক ব্যক্তিকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম সবুজ হোসেন। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। বুধবার (১৯ মার্চ) সকালে বিথারি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হওয়ায় তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে কোন বৈধ কাগজপত্র না থাকায় আটক করে পুলিশে খবর দেয়া হয়। গ্রেফতারের পর তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়। 

অন্যদিকে, বসিরহাট থানার অন্তর্গত ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নবাব শরিফ ঢালি এবং রমজান মোল্লার কাছ থেকে জাল নোট উদ্ধার করেছে বসিরহাট থানার পুলিশ। তাদেরকেও বাংলাদেশের নাগরিক বলে অভিযোগপত্রে দাবি করা হচ্ছে। ৫০০ রুপির ৩০টি জাল নোট উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত কয়েক মাস ধরে জাল নোটের কারবারি একটি চক্র সীমান্ত এলাকাসহ বসিরহাটের বিস্তীর্ণ বাজার এলাকায় এই জাল নোট ছড়ানোর চক্রান্ত চালাচ্ছে।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম