ভেনেজুয়েলান অভিবাসীদের নিয়ে বিচারকের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১০:০৫আপডেট : ২০ মার্চ ২০২৫, ১০:০৫

আদালতের আদেশ অগ্রাহ্য করে ভেনেজুয়েলান অভিবাসীদের বহিষ্কার করে থাকলে ট্রাম্প প্রশাসনকে তার জন্য পরিণতি ভোগ করতে হতে পারে। বুধবার (১৯ মার্চ) এই সতর্কবার্তা দিয়েছেন বিচারক ওয়াশিংটনভিত্তিক মার্কিন জেলা বিচারক জেমস বোয়াসবার্গ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রশাসনের কাছে তাদের কাজের ব্যাখ্যা চেয়ে বোয়াসবার্গ বলেছেন, সংবেদনশীল জাতীয় নিরাপত্তা তথ্য জনসম্মুখে প্রকাশ করতে না চাইলে স্টেট সিক্রেটস ডকট্রিন প্রয়োগ করে প্রশাসন তাদের জবাব জানাতে পারে।

অবশ্য এই বিষয়টির যৌক্তিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। কারণ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই বহিষ্কারের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছিলেন।

বিচারকের বক্তব্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আদালতের দ্বন্দ্বকে আরও উসকে দিয়েছে। ত্যক্তবিরক্ত ট্রাম্প মঙ্গলবার এক বক্তব্যে বোয়াসবার্গের অভিশংসন আহ্বান করে বসেন। এই আহ্বানের জবাবে, মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস বিরল এক প্রতিক্রিয়ায় ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানান।

গত শনিবার অভিযুক্ত ভেনিজুয়েলানদের বহিষ্কারে বোয়াসবার্গ ১৪ দিনের স্থগিতাদেশ দিলেও পরদিনই তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয় ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপ কার্যকরে যুদ্ধকালীন এক আইন ব্যবহার করা হয়েছে। পুরো ঘটনায় ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ অমান্য করেছে কিনা, তা খতিয়ে দেখছেন বোয়াসবার্গ।

তিনটি উড়োজাহাজে করে অভিযুক্তদের এল সালভাদরে নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি আটককেন্দ্রে তাদের রাখা হয়েছে।

বোয়াসবার্গ প্রথম দুটি উড়োজাহাজের মার্কিন ভূখণ্ড থেকে উড্ডয়ন ও এল সালভাদরে অবতরণের সঠিক সময় জানাতে ট্রাম্প প্রশাসনকে আদেশ দিয়েছেন। তাদের জবাব জনসম্মুখে প্রকাশ করা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। তবে, বোয়াসবার্গ নিজের ক্ষমতার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেছে প্রশাসন।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের