কঙ্গোতে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখান করলো এম২৩ গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫, ১৬:৩৩আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৬:৩৩

কঙ্গোর পূর্বাঞ্চলে যুদ্ধবিরতির জন্য কিনশাসা ও কিগালির আহ্বানকে কিছুটা উপেক্ষা করেছে রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এম২৩। বৃহস্পতিবার (২০ মার্চ) এক বক্তব্যে দলটির  নেতা জানিয়েছেন, দুই দেশের প্রেসিডেন্টের যুদ্ধবিরতির আহ্বান তাদের জন্য প্রযোজ্য নয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি বছর প্রথমবারের মতো দোহায় এক বৈঠকে মিলিত হন কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স তিশিসেকেদি এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। মঙ্গলবার আয়োজিত এই বৈঠকে কঙ্গোর পূর্বাঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানান তারা।

তাদের আহ্বান প্রত্যাখান করে কঙ্গো রিভার অ্যালায়েন্সের নেতা করনিয়েলি নানগা বলেছেন, তারা নির্দিষ্ট একটি লক্ষ্য অর্জনে লড়াই করছেন। তারা কঙ্গোলিজ, রুয়ান্ডার ভাড়াটে সৈনিক নন।

তিনি রয়টার্সকে আরও বলেছেন, দোহা আলোচনার বিস্তারিত আমরা জানি না। এছাড়া, আমাদের সমস্যা সমাধানে তাদের বৈঠকের ভূমিকাও স্পষ্ট নয়। এসব কারণে ওই বৈঠকের আহ্বানে আমাদেরও মাথাব্যথা নেই।

কঙ্গোর এই সংঘাতের মূল শেকড় ১৯৯৪ সালের রুয়ান্ডার গণহত্যা ও কঙ্গোর খনিজ সম্পদ দখলের প্রতিযোগিতার সঙ্গে সম্পর্কযুক্ত। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটিতে সংঘটিত যুদ্ধের এটি সবচেয়ে ভয়াবহ সংঘাত। ওই যুদ্ধ আফ্রিকান বিশ্বযুদ্ধ নামে পরিচিত। লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল সেই যুদ্ধে।

বিশ্লেষকদের আশঙ্কা, চলতি বছরের সংঘাতে কঙ্গো, রুয়ান্ডা ও বুরুন্ডির সেনারা জড়িয়ে পড়েছে। এতে পুরো বিষয়টি একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে।

/এসকে/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু